PRIYOBANGLANEWS24
২ ফেব্রুয়ারী ২০২১, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

ঢাকার নবাবগঞ্জে এক দিনমজুর বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মো. সাহেদ আলী (৫০) ও বাহের মাতাব্বর (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তেলেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাহেদ আলী ঐ গ্রামের মৃত শেখ সুলতানের ছেলে ও বাহের একই এলাকার খৈমদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে তেলেঙ্গা ও কৈলাইল গ্রামের পাশে খুদু মেম্বারের বাগানের সামনে নির্জন স্থানে সাহেদ আলী ও বাহের মাতাব্বর ওই এলাকার বিধবা নারীকে জোর পূর্বক ধর্ষণ করে বলে ধর্ষিতার স্বজনরা থানা পুলিশকে জানায়।

কৈলাইল গ্রামের বাসিন্দা জুয়েল কুমার সিং জানান, ধর্ষিতা নদীতে নৌকা পারাপার করে জীবিকা নির্বাহ করে। ঘটনার পর সোমবার সন্ধ্যায় স্থানীয় কৈলাইল গ্রামের মাতাব্বর আইনুল হোসেন চৌধুরী ও ফতু মাতাব্বর বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য শালিসী করে। এসময় মহিলার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু বিষয়টি এলাকার ক্ষুদ্ধ জনতা মানতে না পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে মঙ্গলবার ওসি নিজেই ঘটনাস্থলে গিয়ে দুই ধর্ষককে আটক করে। এসময় ভিকটিমকে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

এ বিষয়ে কৈলাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য বিজয় বাড়ৈ ও, একজন দিনমুজুর বিধবা নারীর উপর যে পাশবিক নির্যাতন চালিয়েছে তা খুবই দুঃখজনক। আমরা এলাকাবাসী তার সুষ্ঠু বিচার চাই। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবী করছি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে। এছাড়া ভূক্তভোগী নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০