PRIYOBANGLANEWS24
১৮ জানুয়ারী ২০২১, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের তিন শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিব বর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না। সরকারের এমন কাজকে সফল করতে সরকারের পাশাপাশি দোহার নবাবগঞ্জের সাংসদ সালমান এফ রহমান নিজস্ব অর্থায়নেও দোহার নবাবগঞ্জে গৃহহীন ১০০ পরিবারকে ঘর বরাদ্দ দিয়েছেন। এছাড়া করোনা মোকাবেলায়ও আমাদের সাংসদ সরকারের পাশাপাশি ৮১হাজার পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সরবরাহ করেছেন। সকল প্রাকৃতিক দূর্যোগে জনগনের পাশে থেকেছে আমাদের সাংসদ। এরই ধারাবাহিকতায় এখন শীতার্তদের মাঝে দোহার নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, দোহার উপজেলার যে তিনটি ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতায় নির্বাচন বন্ধ আছে তা সমাধানের জন্য অক্লান্ত চেষ্টা করছে সালমান এফ রহমান এমপি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক উজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদার, উপজেলা কৃষলীগের সহ-সভাপতি আবুল কাশেম (মেম্বার) সহ প্রতিটি ওয়াড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০