PRIYOBANGLANEWS24
৭ জানুয়ারী ২০২১, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার পৌরসভার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঢাকার দোহার পৌরসভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে গরীব ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দোহার পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এসময় তিনি বলেন, পৌরবাসীর উন্নয়নের জন্য ইতিমধ্যে সরকারের কাছ থেকে ৫০কোটি টাকা বরাদ্দ করেছে এমপি মহোদয়। পানি ও গ্যাসের সেবা পৌরবাসী যাতে পায় সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন সালমান এফ রহমান। এছাড়া পৌরসভার রাস্তাঘাটগুলো চলাচলের উপযোগীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পৌরসভার জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হচ্ছে। দোহার পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সালমান এফ রহমান এমপি।

অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আপনারা আগের চেয়ে সন্তানদের প্রতি আরো মনোযোগি হোন, তাদের খেয়াল রাখুন। তারা কোথায় যায়, কার সাথে মিশে খেয়াল রাখতে হবে।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রহিম মিয়া, পৌর প্রকৌশলী মশিউর রহমান, সচিব নাসরিন জাহান, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলমাছ উদ্দিন, ৫নং ওয়ার্ড কাউন্সিল আদিল উদ্দিন শিকদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী কমিশনার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সহ পৌরসভার নারী কাউন্সিলরা এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০