PRIYOBANGLANEWS24
৬ জানুয়ারী ২০২১, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মোবাইলের দোকানে অগ্নিকান্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাগমারা বাজারের একটি মোবাইলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল ৩টার দিকে ওই বাজারের সেবা টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানান বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি ফরহাদ কবির ভূঁইয়া।

তিনি প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, দুপুর আড়াইটার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে খাবার খেতে যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সুশান্ত। সে সময় বিদ্যুৎ ছিল না। পরে কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ এলে ওই দোকানের চালের উপর দিয়ে ধোয়া ও পোড়া গন্ধ পায় আশেপাশের ব্যবসায়ীরা।

বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে দ্রুত ওই দোকানের তালা ভেঙ্গে আগুন নিভাতে সক্ষম হয় তারা। এতে করে বড় ধরণের দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা পায় আশেপাশের ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূূূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।

আশেপাশের ব্যবসায়ীরা জানান, ক্ষতিগ্রস্ত ওই ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে একটি প্লাষ্টিকের বড় গোডাউন, বামে একটি ও ডানে চারটি ইলেকট্রিকের ব্যবসা প্রতিষ্ঠানসহ আরও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন যদি আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তো তাহলে বড় ধরণের দুর্ঘটনা ও বিপদ হতো। এছাড়াও নবাবগঞ্জে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় কেরানীগঞ্জ বা দোহার থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে ততোক্ষণে সবকিছু শেষ হয়ে যেতো।

ক্ষতিগ্রস্ত ওই দোকান ব্যবসায়ী সুশান্ত রাজবংশী হরিগোপাল (২৮) জানান, আমি দুপুরে আড়াইটার দিকে দোকানের বৈদ্যুতিক সব সুইচ বন্ধ করে শার্টারে তালা মেরে খাবার খেতে বাড়িতে যাই। এর কিছুক্ষণ পরেই মোবাইলে জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দোকানে এসে দেখি দোকানে থাকা কয়েকটি মোবাইল, সার্ভিসিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ অন্যান্য বেশকিছু মালামাল আগুনে পুড়ে গেছে। কিভাবে কি হলো বুঝে উঠতে পারছিনা। তবে আগুনে আনুমানিক আমার দেড় থেকে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মোঃ লিয়াকত খান জানান, অগ্নিকান্ডের বিষয়ে কেউ থানায় জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০