PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২১, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে টাইগার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

ঢাকা দোহার উপজেলার রাইপাড়া ও কুসুমহাটি ইউনিয়নের রঘুদবেপুর এবং চরকুশাই এলাকার টাইগার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় গোল্ডেন দল বনাম গ্রীন দল অংশগ্রহণ করে।
নির্ধারিত ১৪ ওভারের খেলায় প্রথমে গ্রীন দল ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয়। জবাবে গোল্ডেল দল ৭৯ রানের টার্গেট নিয়ে মাঠে নামলে ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮২ রান করে বিজয়ী হয়। অতিথি ও দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় খেলার মাঠ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে বিজয়ী দলের সুজন মৃধা ও ম্যান অফ দি সিরিজ বিজয়ী দলের ক্যাপ্টিন সজীব নির্বাচিত হন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. উজ্জল ও রাসেল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ ও খেলায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। এছাড়াও খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা কাউসার মোল্লা, স্থানীয় সাংবাদিক মো. সুজন খান, দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পী শেখ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দোহার উপজেলার সাধারন সম্পাদক হৃদয় মাদবর, ব্যবসায়ী মোঃ রিপন খানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আব্দুল্লাহ্। টাইগার ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে খেলাটি আয়োজন করেন সুজন মৃধা, বিপ্লব খান, মৃদুল হোসেন নিলয়, সজীব, রিফাত, আল-আমিন ও আসিফসহ আরো অনেকে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে বিজয়ী ট্রফি হাতে তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০