PRIYOBANGLANEWS24
২৮ ডিসেম্বর ২০২০, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জের টংগিবাড়ীর চাঞ্চল্যকর অটোরিক্সাচালক সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মো. ইলিয়াস শেখ (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইলিয়াস শেখ মুন্সিগঞ্জের টংগিবাড়ীর মধ্যনেত্রীবতি গ্রামের মৃত আব্দুল শায়েজ শেখের ছেলে।
রবিবার সন্ধ্যায় র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ শে মে টংগিবাড়ীর চাষিরী গ্রামের অটোরিক্সা চালক সাহাবুদ্দিন অটোরিক্সা নিয়ে বের হন। রাতে সাহাবুদ্দিন বাসায় না আসায় পরের দিন তার বাবা আবুল শেখ থানায় জিডি করেন। ২৭ মে টংগিবাড়ীর আড়িয়াল ইউনিয়নে উত্তর কুড়মিরার একটি জঙ্গল থেকে সাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার ব্যবহৃত মোবাইল এবং অটোরিক্সাটি পাওয়া যায়নি। এই ঘটনায় ঐদিনই আবুল শেখ বাদি হয়ে টংগিবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডি তদন্ত করছে। ভুক্তভোগীর পরিবার র‌্যাব-১১, মুন্সীগঞ্জের কাছে একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব-১১ সিআইডি মুন্সীগঞ্জের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিয়ে কাজ শুরু করে। র‌্যাব-১১ মুন্সীগঞ্জ এর নিজস্ব গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ ডিসেম্বর শনিবার র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামী ইলিয়াস শেখকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে নিহত সাহাবুদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে সাহাবুদ্দিনকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় তৈরী দা এবং সাহাবুদ্দিনে অটোরিক্সাটি উদ্ধার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াস শেখ অটোরিক্সা চালক সাহাবুদ্দিনের হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যেই তারা হত্যা করে বলে জানায়। এই মামলায় জড়িত অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে প্রস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০