PRIYOBANGLANEWS24
২৬ ডিসেম্বর ২০২০, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিআরডিবি’র বার্ষিক সভা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) আয়োজিত ৩৭তম বার্ষিক সভায় অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। শনিবার দুপুরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে সালমান এফ রহমান এমপি বলেন, দেশের কোন কৃষি জমি নষ্ট করতে দেয়া হবে না। যে সব জায়গায় কৃষি কাজ হয় না সেখানে কলকারখানা গড়ে তোলা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল স্বপ্নকে বাস্তবে রুপ দিতে শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজ তার সমস্ত পরিকল্পনাকে কাজে লাগিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে গেছে। করোনার মহামারির মধ্যেও দক্ষিণ এশিয়ায় আমাদের দেশের অবস্থান অনেক ভাল।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক সিনিয়র অর্থসচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ হেদায়েত উল্লাহ আল মামুন।

এর আগে সকালে সমিতির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে অলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মাননা স্মারক গ্রহণ করেণ ফজলুর রহমান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী আব্দুর রউফ। আলোচনা শেষে সমিতির নির্বাচিত ১৭টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত ও সমিতির ভাইস চেয়ারম্যানসহ ব্যবস্থাপনা কমিটির পরিচালকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০