PRIYOBANGLANEWS24
২১ ডিসেম্বর ২০২০, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর, অলঙ্কার চুরি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় প্রতিমা থেকে অলঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। রবিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এলাকার বাসিন্দা অনুপম দত্ত নিপু জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকালে এলাকার ভক্তবৃন্দরা মন্দিরে প্রনাম করতে এলে মন্দিরের ভেতরে গৌর-নিতাইর দুটি প্রতিমা ভাংচুর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি আমাদের জানান। আমরা মন্দিরে গিয়ে দেখতে পাই দুটি প্রতিমা ভেঙে ফেলে রাখা হয়েছে এবং পাথরের রাধাকৃষ্ণ প্রতিমার মুখমন্ডল আগুনে ঝলসানো রয়েছে। গৌরনিতাই প্রতিমার কপালে থাকা দুটি স্বর্ণের টিপ চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানাই। তিনি জানান, এর আগেও দুইবার এ মন্দিরে এ ধরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিন্দা প্রকাশ করে হিন্দু কল্যান ট্রাষ্টের প্রাক্তণ ট্রাষ্টি নবাবগঞ্জের ভবতারণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য্য নন্দদুলাল গোস্বামী বলেন, চুরি বা সন্ত্রাসী ঘটনা যেটাই হোক প্রশাসনের উচিত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। এদের চিহ্নিত করা না গেলে এ ধরণের ঘটনা ঘটতেই থাকবে।

এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।

দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও ওসি সিরাজুল ইসলাম বলেন, এটা কোন সাম্প্রদায়িক ঘটনা নয়। এর আগেও এই মন্দিরে একাধিকবার এ ধরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিমায় থাকা স্বর্ণের অলঙ্কার চুরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে ঘটনাস্থল থেকে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০