PRIYOBANGLANEWS24
১৬ ডিসেম্বর ২০২০, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে নবাবগঞ্জে বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তুপোধ্বনির মধ্যদিয়ে বিজয় স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ।
এ ছাড়াও সকাল ৮টা থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন, উপজেলা পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সামাজিক সাস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৯ টায় উপজেলা প্রশাসন একটি বিজয় শোভাযাত্রা বের করে। পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

এসময় সালমান এফ রহমান বলেন, বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় আরেকটি বিজয় অর্জন হলো আমাদের। বঙ্গবন্ধুর সকল স্বপ্নকে একের পর এক বাস্তবে রূপ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথি আরো বলেন, একটি কুচক্রীমহল ইসলাম ধর্মের ভিতর মারামারি শুরু করে দিয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। দোহার নবাবগঞ্জে যেন সকল ধর্মের লোকজন যাতে নিরাপদে বাস করতে পারে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে এ অঞ্চলে যেন কোন ধরণের মাদক, সন্ত্রাস, হানাহানি না হয় সেদিকে নজর রাখতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।

উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও সাবেক গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক আবু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যন তাবির হোসেন খান পাভেল, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আসাদুজ্জামান জনি সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০