PRIYOBANGLANEWS24
১৬ ডিসেম্বর ২০২০, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস আজ

পাকিস্তানি সেনাবাহিনীর ‘বীরত্ব’ নিয়ে অনেক গল্পগাথা প্রচলিত ছিল তাদের নাগরিকদের মুখে মুখে। সেই বাহিনীর প্রায় ৯৩ হাজার সৈন্যের আত্মসমর্পণের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাষ্ট্র লাল-সবুজের বাংলাদেশ। অফুরান আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই মহান বিজয়ের ৪৯ বছর পূর্ণ হচ্ছে আজ।

আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখ-ের নাম জানান দেওয়ার দিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুজিবনগর সরকারের পরিচালনায় ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিন বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। রাজাকার-আলবদরদের সহায়তায় যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানি বাহিনী ৯ মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছে, সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে একরাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় তারা। সেই থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারের বিজয় দিবস পালিত হবে ভিন্ন প্রেক্ষাপটে। বিজয়ের মাসেই সম্ভাবনা কে বাস্তবে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। বসেছে পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান। পদ্মা সেতুর বাস্তবায়নের ধ্বনি উচ্চারিত হচ্ছে সর্বত্র।

বিজয় দিবসে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতি কেন্দ্রীয়ভাবে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের উদ্দেশে নিবেদন করবে পুষ্পাঞ্জলি। রাজধানী ঢাকাসহ সারা দেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসের নানামাত্রিক অনুষ্ঠানমালায়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের বজ্র নিনাদ ভাষণ আর মুক্তিযুদ্ধের অবিনাসী জাগরণী গানে আকাশ-বাতাস হবে মুখরিত। ফুলে ফুলে ভরে উঠবে বধ্যভূমি ও স্মৃতিসৌধগুলো। তবে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের আহ্বান রয়েছে সর্বত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০