PRIYOBANGLANEWS24
১২ ডিসেম্বর ২০২০, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ এলাকায় ভালবাসায় সিক্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাড. শাহিন

নিজ এলাকায় ভালবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাডভোকেট শাহিন-উল-ইসলাম। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধণা দেয়া হয়। বৃহত্তর দোহারের সর্বস্তরের জনগন এ সংবর্ধণার আয়োজন করেন।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে দোহার পেট্্েরাল পাম্প সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোহারের বিভিন্ন এলাকা ও মহল্লা থেকে মিছিল সহকারে সব শ্রেণি পেশার মানুষ ছুটে আসেন সংবর্ধণাস্থলে। অনুষ্ঠান শুরুর আগেই পুরো অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। সংবর্ধনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দোহার এলাকার বাসিন্দা সুজাহার বেপারী।

সাবেক ছাত্রলীগ নেতা দোহার গ্রামের বাসিন্দা রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, ডা. বিপুল চন্দ্র দাস সহ আরো অনেকে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের শুরুতে ফুল ও অভিনন্দন পত্র সহ বিভিন্ন উপহার দিয়ে এ্যাডভোকেট শাহিনকে সম্মাননা জানান এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বাবুল বলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে আমাদের গ্রামের ছেলে শাহিন জায়গা করে নিয়েছে । এটা আমাদের জন্য গর্বের। এর বড় প্রমান আজকের অনুষ্ঠান। বৃহত্তর দোহার এলাকার প্রতিটি পাড়া-মহল্লা থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন। শাহিনের ভাল ব্যবহার ও যোগ্যতার কারণে রাজনীতির মাঠে সে অনেকদূর এগিয়ে যাবে এটা আমাদের বিশ্বাস।

সংবর্ধিত অতিথি এ্যাডভোকেট শাহীন বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার এলাকার মানুষের যে ভালবাসা আজ পেলাম এ ঋণ কোনদিন শোধ হবার নয়। এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ, আমার বন্ধুবান্ধব, মুরব্বিগণ সবাই আমাকে ভালবাসা দিতে এসেছেন। আমার প্রবাসে থাকা বন্ধুরা এ অনুষ্ঠানের জন্য যে উৎসাহ দিয়েছেন তা কোনদিন ভুলার নয়। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে আজকের অবস্থানের জন্য সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শুরুর আগে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে এ্যাডভোকেট শাহিনকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০