PRIYOBANGLANEWS24
২৯ নভেম্বর ২০২০, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকার দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

রবিবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের উদ্যোগে উপজেলার জয়পাড়া রতন চত্তরে মানববন্ধন করে সংগঠনটি।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা সবাই শান্তি চাই। কিন্ত একটি মহল দেশের শান্তি নষ্ট করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিষয়ে যে ধরনের উস্কানিকমূলক কথা বলেছে তা কাম্য নয়। দেশে অশান্তি সৃষ্টি করার জন্যই তারা ইসলামের এধরনের অপব্যাখা দিচ্ছেন। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই। সেই সাথে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এসময় তিনি সকল নেতাকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রায়হান বেপারী, সাবেক ছাত্র নেতা এমএ হান্নান চোকদার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল কুদ্দুস, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিবনাথ সরকার, টিপু ভূইয়া, আবুল হোসেন, সজল সরকার, সাইদুল মোল্লা, সম্রাট মৃধা, নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর খান, নারিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ানুছ বেপারী, কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি ইয়ার খান, সাধারণ সম্পাদক পিয়ার আলী পত্তনদার, সহ-সভাপতি ধলা মোল্লা, বিলাশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেক মোল্লা, মোঃ জাহাঙ্গীর সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০