PRIYOBANGLANEWS24
২৯ নভেম্বর ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পুকুর থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার, আটক-১

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজের ১৫দিন পর পুকুর থেকে হৃদয় হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার আরঘোষাইল গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাওন মোল্লা (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান পুলিশ। রবিবার নিহত হৃদয়ের মা বাদি হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছে।

নিহত হৃদয় হোসেন উপজেলার ঘোষাইল এলাকার সৌদি প্রবাসী নজরুল ইসলামের ছেলে এবং শিকারীপাড়া তোফাজ্জল হোসেন ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ছিল। এবং আটককৃত শাওন মোল্লা উপজেলার আরঘোষাইল এলাকার সাইদুল মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর বিকালে হৃদয় ঘুরতে যাওয়ায় কথা বলে বাসা থেকে বের হয়। রাত ১০টা সময় হৃদয়ের মা ছেলের মোবাইলে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরও ছেলেকে না পেয়ে ১৭ নভেম্বর থানায় জিডি করেন হৃদয়ের মা। ২২ নভেম্বর হৃদয়ের মোবাইল নম্বর থেকে অজ্ঞাতনামা একজন তার মায়ের মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে ও বিষয়টি কাউকে জানালে হৃদয়কে মেরে ফেলবে বলে হুমকি দেওয়া হয়। সন্তানের বিপদের কথা চিন্তা করে অপহরণকারীদের ১০ হাজার টাকা বিকাশ করে হৃদয়ের মা। একইভাবে ২৭ নভেম্বর পুনরায় অপহরণকারীরা বিকাশে টাকা পাঠাতে বললে হৃদয়ের মা সাথে সাথে বিষয়টি পুলিশে জানায়। তখন পুলিশের পরামর্শে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। তখন ঐ বিকাশ নাম্বারটিতে ফোন দিয়ে জানা যায় দোকানটি উপজেলার বারুয়াখালী বাজারের। ঐদিন সন্ধ্যায় দোকান থেকে টাকা তুলতে এলে ওত পেতে থাকা পুলিশ শাওন মোল্লাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে আরঘোষাইলের মহিন বেপারীর পরিত্যক্ত পুকুরের কচুরী পানার নিচ থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের মা ময়না বেগম বলেন, আমার ছেলেকে শাওন ও তার দলের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, আটকৃত শাওন মোল্লার তথ্যমতে পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় শাওনকে হত্যা মামলায় তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটর্ফোড হাসপতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে ধরার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০