PRIYOBANGLANEWS24
২৮ নভেম্বর ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন পরিষদ।

শনিবার সকালে দেশব্যাপী চলমান কর্ম বিরতির অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাবি বাস্তবায়ন পরিষদ নবাবগঞ্জ শাখা’র নেতাকর্মীরা এ কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরনে দাবি করেন তারা।

বক্তারা বলেন, আমাদের দাবি নিয়ে দীর্ঘ সময় সরকারের বিভিন্ন মহলে উপস্থাপন করে আসছি। আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। তাই আজ আমরা কর্ম বিরতির মত কঠোর অবস্থান গ্রহণ করেছি।

সংগঠটির নেতা নবাবগঞ্জ উপজেলার লিটন সূত্রধর বলেন, আমরা দিনে-রাতে জীবন বাজি রেখে কাজ করেছি, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হাম ও রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়ন আমরাই করি। মহামারী সহ সকল প্রাকৃতিক দুর্যোগে আমাদের ভূমিকা সবার আগে, তবুও আমরা অবহেলিত।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী গত (২৬ নভেম্বর) থেকে টিকাদান সহ সকল ধরনের কার্যক্রম থেকে কর্মবিরতি করা হচ্ছে বলে জানান উপস্থিত নেতা কর্মীরা। দাবী আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচী পালন করা হবে বলে জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০