PRIYOBANGLANEWS24
২৪ নভেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে: ঢাকা জেলা প্রশাসক

ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেছেন, সোনার বাংলা গড়তে হলে উপজেলার সকল কর্মকর্তাকে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। প্রত্যেক কর্মকর্তা নিয়োগের আগে শপথ নেওয়ার সময় ভাল কাজ করার কথা অঙ্গিকার করেন। সকল কর্মকর্তা যদি শপথের কথা মনে রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তবে সোনার বাংলা গড়া সম্ভব। সেই সাথে সাধারণ মানুষকেও সততার সাথে কাজ করতে হবে।

মঙ্গলবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২য় ধাপে করোনার প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধি ও সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে ঢাকা জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম আরো বলেন, করোনার বিপর্যস্তকালে প্রথম ধাপে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের সহযোগিতায় স্থানীয় প্রশাসন যে ভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, শুধু সভা করে উন্নয়ন করা যায় না। সভায় শুধু কর্ম পরিকল্পনা করা হয়। জনপ্রতিনিধি, প্রশাসনের সমন্বিত প্রয়াসে উন্নয়ন সম্ভব। স্বীকার করতে হবে উন্নয়নে সংবাদ মাধ্যমেরও ভূমিকা রয়েছে।

নবাবগঞ্জে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা নির্বাহী কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময়, এলজিএসপি-৩ এর অর্থায়নে লেডিস কর্ণার ও যাত্রী ছাউনি এবং শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্রের বেঞ্চ সরবরাহ, আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিদর্শন ও করোনা সংক্রান্ত ঋণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চোয়ার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপত্বিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক ছানিয়া আক্তার, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলামসহ সকল দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০