PRIYOBANGLANEWS24
১২ নভেম্বর ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা জেলার নবাবগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি সুনীল বৈরাগীকে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে। আজ বৃহস্পতিবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসসুম ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি সুনীল বৈরাগী উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সুনীল বৈরাগী শিশুটিকে ‘নাতনি’ বলে সম্বোধন করতেন। এ কারণে আসামি বিভিন্ন সময় ভিকটিমকে বাসায় ডেকে নিয়ে বিভিন্ন খাবার খেতে দিতেন। ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় আসামি ভিকটিমকে ডেকে নিয়ে প্রথমে মিষ্টি খেতে দেন। পরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন না। ধর্ষণের অভিযোগে শিশুটির মা ২০১৮ সালের ১ ডিসেম্বর সুনীল বৈরাগীকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৬ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই কামরুল হাসান। ওই বছরের ১৮ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাদীপক্ষে মামলাটিতে সহায়তা করেন অ্যাডভোকেট মাহমিদা আক্তার রিংকি। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্ল্যাহ সোহাগ।

এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কামরুল হাসান প্রিয়বাংলা নিউজ২৪’কে বলেন, চেষ্টা করেছিলাম যেন একটি শিশু ন্যায় বিচার পায়। সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দিয়েছিলাম। শিশুটি ন্যায় বিচার পাওয়ায় আমি খুব খুশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০