PRIYOBANGLANEWS24
৭ নভেম্বর ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের মাহমুদপুর ইউনিয়নে নতুন আবাসন প্রকল্পের প্রতিবাদে সভা

ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নে নতুন আবাসন প্রকল্পের প্রতিবাদে সভা করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়াডের নতুন প্রস্তাবিত আবাসন প্রকল্পের জায়গায় এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, ২০০৬ সালে ২৪০ ঘর বিশিষ্ট আবাসন স্থাপন করে সরকার। সেসময় স্থানীয় অনেককেই হারাতে হয়েছে তাদের বসতভিটা এবং ফসলি জমি। তবুও স্থানীয়রা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জমি দিয়ে সহযোগিতা করেছে। কিন্ত সম্প্রতি সরকার আবারও মাহমুদপুরে আবাসন প্রকল্পের পাশে আরও একটি ছোট আবাসন প্রকল্পের জন্য জমি নির্বাচন করেছে। এতে স্থানীয় জনগন ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা আরেকটি আবাসন প্রকল্প হওয়ার বিরুদ্ধে প্রতিবাদে সভা করেছে।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ও তোতা তালুকদার বলেন, এখানে যারা আছে তারা সবাই গরিব। তাদের উঠিয়ে দিয়ে এখানে অন্য এলাকা থেকে এনে কাউকে থাকতে দেয়া হবে, এটা আমাদের সাথে অন্যায় করা হবে। আমরা এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি।

আজিজ শিকদার জানান, আমার অল্প কিছু জমি আছে যাতে আমি কিছু চাষাবাদ করে সংসার পরিচালনা বেঁচে আছি। এখন যদি এই জমিটুকুও নিয়ে যায় তা হলে আমরা থাকবো কোথায়?

এসময় মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক উজ্জামান ও দোহার থানা আওয়ামী লীগের সদস্য স্থানীয় বাসিন্দা এ্যাডভোকেট বনি আমিন শিকদার সহ মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক উজ্জামান বলেন, পাশাপাশি দুটি আবাসন প্রকল্প আমাদের কাম্য নয়। এতে এলাকার জন্য ক্ষতি সা ধন হয়। আমাদের এলাকা কৃষি প্রধান এলাকা। কৃষি ফসল নষ্ট করে আরেকটি আবাসন প্রকল্পের পক্ষে আমরা নই। এ বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের নিকট আবেদন জানাবো। আমাদের আস্থা ভাজন নেতা ও আমাদের অভিভাবক সালমান এফ রহমান এমপির নিকটও আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরবো।

এ্যাডভোকেট বনি আমিন শিকদার বলেন, আমরা আইনি ভাবে এগিয়ে যাবো যাতে এখানে আরেকটি আবাসন প্রকল্প না হয়। উপকারের চেয়ে আমাদের ক্ষতিটাই বেশি এ বিষয়টি কর্তৃপক্ষকে বুঝাতে পারলে এখানে আরেকটি আবাসন প্রকল্প বন্ধ করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০