PRIYOBANGLANEWS24
৭ নভেম্বর ২০২০, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ

ঢাকার দোহার উপজেলায় একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেছে সামাজিক সংগঠন দোহার গণক্যালণ সোসাইটি (ডিজিএস)। শুক্রবার সকাল ১১টায় জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ পাঠ্যপুস্তক বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

দোহার ও শ্রীনগর উপজেলার বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ১০০ শত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগবাজার রোটারি ক্লাবের সভাপতি ও সিনিয়র আয়কর আইনজীবি মো. জহিরুল ইসলাম বিপ্লব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য লায়ন আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, মো. সিকান্দার আলী মোল্লা, দোহার গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা মো. মুহসীন উদ্দিন খান মাসুম, আব্দুল জাব্বার, সাবেক ছাত্রনেতা আওলাদ হোসেন রিয়াদ সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এস এম বিপ্লব হোসেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহদী হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০