PRIYOBANGLANEWS24
৩১ অক্টোবর ২০২০, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ: বিক্ষোভে উত্তাল দোহার

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শণ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম বিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকার দোহারে দফায় দফায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের স্লোগানে মুখরিত ছিল দোহারের প্রধান প্রধান সড়ক।

শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখা সহ দোহারের সর্বস্তরের জনগনের ব্যানারে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া, নারিশা, মেঘুলা সহ বিভিন্ন স্থানে একত্রিত হয় ধর্মপ্রাণ মুসল্লীরা।

মহানবীকে কটুক্তির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ধরণের স্লোগাণে মুখরিত হয়ে হয়ে উঠে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া ও আশপাশের এলাকা। বিভিন্ন মসজিদ থেকে সব শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেণ।

মিছিল শেষে উপজেলার জয়পাড়া রতন স্বাধীনতা চত্ত্বর সহ বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সভা করেন মুসল্লিরা।
বক্তারা বলেন, মুসলমান কখনও কোনো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় না ও কোনো ধর্মকে ছোট করার চেষ্টা করে না। কিন্তু অমুসলিমরা বারবার ইসলাম ধর্মের উপর আঘাত করে যাচ্ছে। ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামের উপর বারবার আক্রমন ও প্রিয়নবী হযরত মোহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কট করে মুসলমানদের প্রতিবাদ করা উচিত। একই সাথে বাংলাদেশের মুসলিম জনগণের চিন্তা চেতনাকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকারের উচিত ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও নিজেদের কঠোর অবস্থান ফ্রান্সকে জানিয়ে দেওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০