PRIYOBANGLANEWS24
২৪ অক্টোবর ২০২০, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লায় ক্রয়কৃত জমি দখল ও চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলর ঝনঝনিয়া গ্রামের আকতার হোসেন। তাদের ইউনিয়নের খতিয়া মৌজার তাদের ক্রয়কৃত ৩১ শতাংশের কাতে ১০.৩৩ শতাংশ জমি দখলের চেষ্টা ও তাদের কাছে চাঁদা দাবী করায় স্থানীয় নগেন মন্ডল গংদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আকতার হোসেন। শুক্রবার বেলা ১২টায় নবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আকতার হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, খতিয়া মৌজাস্থিত আরএস ৬৯৬ খতিয়ানের সুধন্য মন্ডলের নাম রেকর্ডভুক্ত রয়েছে। পরে তার মৃত্যুর পর ওয়ারিশগণদের কাছ থেকে আমি ও দিলিপ মন্ডল কাগজপত্র মিল দেখে ৩১ শতাংশ জমি খরিদ করি।

আকতার হোসেন বলেন, সুধন্য মন্ডলের সন্তোষ মন্ডল ও গোপাল চন্দ্র মন্ডল নামে দুই পুত্র ছিল। যা চেয়ারম্যানের ওয়ারিশ সনদ দ্বারা স্বীকৃত। কিন্ত স্থানীয় নগেন মন্ডল ও মতিয়ার ষড়যন্ত্র করে নরেশ মন্ডল গংদের সুধন্য মন্ডলের ওয়ারিশ সাজিয়ে তাদের কাছ থেকে আম-মোক্তার দলিল করে নিয়ে আমার জমিতে জবর দখলের চেষ্টা করছে এবং আমাকে বিভিন্ন রকম হুমকি দিতেছে। তাদের দাবি সুধন্য মন্ডলের তিন ছেলে সন্তোষ মন্ডল, গোপাল চন্দ্র মন্ডল ও মন্তোষ মন্ডল। নরেশ মন্ডলরা মন্তোষ মন্ডলের ছেলে বলে তারা দাবি করেন। এ নিয়ে কয়েকবার শালিশ বৈঠক হয়েছে। কাগজপত্রে কোথাও তারা এই জমির মালিক দেখাতে পারেনি।এমনকি প্রমান করতে পারেনি মন্তোষ মন্ডল সুধন্য মন্ডলের ছেলে। এছাড়া ভূমি দস্যু ও দালাল চক্র নগেন মন্ডল ও দিন ইসলাম দিলু গংরা তার কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবী করছে এবং তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন আক্তার।

তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের লিখনির মাধ্যমে সমাজের এই দুষ্ট লোকদের বিরুদ্ধে ন্যায় বিচার দাবী জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০