PRIYOBANGLANEWS24
২০ অক্টোবর ২০২০, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মা ইলিশ ধরার অপরাধে ১৮ জেলের সাজা

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ঢাকার দোহার ১৮ জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃত মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এ সাজা দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার নারিশা, মধুরচর ও মৈনটঘাট সংলগ্ন পদ্মানদীতে অভিযান চালিয়ে ১৮ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত আটককৃত কাশেম মিয়া (২৫), তারা মিয়া ( ৫৫), আব্দুর রশীদ (৪৫), মুসলেম বেপারী (৫০), জাহাঙ্গীর মিয়া (৪৫), হারুন মিয়া (৫৫), শহিদ হাওলাদার (৪০), আসাদ হোসেন (২২) , আব্দুল করিম (২০) ও খোকন ফকির (২৩) কে এক বছর করে এবং ফয়জল মোল্লা (৬০), বাদল মিয়া (২৭), ফারুক মিয়া (২৭), সজিব বেপারী (২০) ও বাবুল শিকদার (৫০)’কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং সালাম মোল্লা (৫০), দুলাল শেখ (২০) ও সেকেন্দার হাওলাদার’কে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

একইদিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ লুৎফুন্নাহার উপস্থিতিতে জব্দকৃত প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে মৈনটঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার কুতুবপুর নৌ-পুলিশ।

অন্যদিকে উপজেলার নারিশা এলাকা থেকে সোমবার রাতে মো. কামাল (২৮), আলামিন (৪০), সাগর ফকির (৩০), আয়নাল বেপারী (৫৫) ও মজিবুর বেপারী ( ৫০) নামে পাঁচ জেলেকে আটক করে নৌ-পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধনীয় ১৩ এর ৫এর ২ খ ধারায় দোহরের কুতুবপুর নৌ-পুলিশের এএসআই মো. জসিম বাদি হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে নৌপুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন নৌ-পুলিশের ঢাকা জোন এর এএসপি আবুল কালাম আজাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০