PRIYOBANGLANEWS24
১৯ অক্টোবর ২০২০, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এ উপহার ‘শেখ হাসিনার’ উপহার: নির্মল গুহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার জন্য। দুর্ভোগে-দুর্যোগে, উৎসবে-পার্বনে আমরা যে যে ভাবেই পাশে থাকি সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়। আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী, এটাই বড় পরিচয়। দুর্গোৎসবকে সামনে রেখে আজ যে উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে এটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলা গোবিন্দপুর কালী মন্দির প্রাঙ্গণে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় থাকা দোহার-নবাবগঞ্জ উপজেলার ৮৬টি মন্দিরের শিক্ষক কে দুর্গাপূজার উপহার হিসেবে শাড়ি এবং পাঞ্জাবি প্রদানকালে একথা বলেন নির্মল রঞ্জন গুহ।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঢাকা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মল রঞ্জন গুহ।

নির্মল গুহ বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ হাজার পরিবারে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে। আমরা স্বেচ্ছাসেবক লীগ ঈদ-পূজা, করোনা, বন্যাসহ যে কোন দূর্যোগে দরিদ্র মানুষের পাশে আছি। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শশাঙ্ক ভূষন চৌধুরি, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু, সাধারণ সম্পাদক রিপন রাজবংশী, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, যুগ্ম সম্পাদক অনুপম দত্ত নিপু ও নির্মল ঘোষ সহ আরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঢাকা জেলার সহকারি পরিচালক পীযুষ সাহা।

পরে নির্মল রঞ্জন গুহ দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ও যন্ত্রাইল ইউনিয়নের ৮০০ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০