PRIYOBANGLANEWS24
১৯ অক্টোবর ২০২০, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর

ঢাকার দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

বক্তব্যে আলমগীর হোসেন বলেন, দোহার-নবাবগঞ্জ বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করছেন সালমান এফ রহমান। এমপি মহোদয়ের প্রচেষ্টায় আজ সেনাবাহিনী পদ্মানদী শাসনে কাজ করছে এখন আর আগের মত পদ্মা ভাঙ্গনের মুখে পড়বে না। দোহার-নবাবগঞ্জকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ উপজেলা গঠন করার লক্ষ্যে সালমান এফ রহমান এমপি কাজ করছেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেই নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ফজলুল রহমান ফাউন্ডেশনের মহাসচিব সহ বীর মুক্তিযোদ্ধারা।

জয়পাড়া বাজারের পূর্বপাশে জয়পাড়া খালের পাশঘেষে মনোরম পরিবেশে ২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে তৈরি হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। যেখানে প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট এবং তৃতীয় তলায় মুক্তিযোদ্ধাদের অফিস সহ রয়েছে একটি আধুনিক কনফারেন্স রুম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ মোল্লা, দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মাদ মুর্শিদী, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার ডাঃ আবুল কালাম, দোহার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্ল্যা ,এবিএম মহিউদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার, শাহজাহান বিশ্বাস ও ডা. বোরহান উদ্দিন ও উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০