PRIYOBANGLANEWS24
১১ অক্টোবর ২০২০, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে যানজট নিরসনে পুলিশের উদ্যোগ

ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারের যানজট নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল। তারই অংশ হিসেবে রবিবার (১১ অক্টোবর) দুপুরে জয়পাড়া বাজারের ফুটপাত ও যানজট নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জয়পাড়া ওয়ান ব্যাংক মোড় থেকে শুরু করে জয়পাড়া রতন স্বাধীনতা চত্ত্বর এবং জয়পাড়া সরকারি টেকনিক্যাল পর্যন্ত রাস্তার দু’পাশের যানজট ও ফুটপাত দখলমুক্ত করা হয়।


অভিযান শেষে ওসি মোস্তফা কামাল প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, জয়পাড়া বাজারের যানজট নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে। আজ প্রথম দিনে আমরা সকলকে সেখানে পার্কিং না করার ব্যাপারে সতর্ক করেছি। এরপরেও যদি কেউ না শুনে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন, এস আই রাকিব, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, জয়পাড়া পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন সহ দুই বাজার কমিটির অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০