PRIYOBANGLANEWS24
১১ অক্টোবর ২০২০, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বাঁশঝোপ থেকে তরুণীর লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নির্জন স্থানের বাঁশঝোপ থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা খ্রিষ্টানপাড়া এলাকার একটি নির্জন স্থানের বাঁশ ঝোপ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার এসআই মো. লিয়াকত হোসেন।

নিহতের বয়স আনুমানিক ২৬ বছর জানালেও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

এসআই লিয়াকত প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গা কালো হয়ে গেছে। পোকামাকড় কামড়েছে বলে মনে হচ্ছে।

কালো-গোলাপী ছাপার কামিজ ও কালো সেলোয়ার পরিহিত ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর এই নির্জন স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন এসআই।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা ও লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০