PRIYOBANGLANEWS24
৮ অক্টোবর ২০২০, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে ঢাকা জেলা পুলিশের মত বিনিময় সভা

আসন্ন দূর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলা সহ ঢাকা জেলার সবগুলো থানার পূজা কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে ভার্চুয়াল মত বিনিময় সভা করেছে জেলা পুলিশ। এসময় পূজা উদযাপন কমিটি ও পূজারী এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশের আয়োজনে দোহার ও নবাবগঞ্জ থানা প্রশাসনের কার্যালয়ে ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে এ সভা করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘেœ শারদীয় দূর্গোৎসব পালন করতে পারে ও নিরাপত্তার বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

এ সময় সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন।

নবাবগঞ্জ থেকে মত বিনিময় সভায় আরও যুক্ত হোন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম। সভায় নবাবগঞ্জ থানায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ ও দোহারে অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল।

নবাবগঞ্জে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ পাল অপু, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসিকুজ্জামান সহ দুই উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০