PRIYOBANGLANEWS24
৭ অক্টোবর ২০২০, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণের প্রতিবাদে দোহারে শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকার দোহারের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৭ অক্টোবর) সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। এতে তাদের সাথে সংহতি প্রকাশ করেছে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও দোহার- নবাবগঞ্জের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

সকালে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী শ্লোগান সম্বলিত কয়েকটি প্লাকার্ড নিয়ে উপজেলা রতন চত্ত্বর এসে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে সবাইকে নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ ও ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এসময় ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবি করেন তারা।

জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার ও মীম আক্তার বলেন, স্বাধীন দেশের এই মানচিত্রে আমাদের মা-বোন আজ নিরাপদ নেই। প্রতিদিনই কোথাও না কোথাও নির্যাতন, ধর্ষণ কিংবা শ্লীলতাহানির শিকার হচ্ছেন নরপশুদের হাতে। ধর্ষকদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজীব শরীফ, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারন সম্পাদক আব্দুর রহমান শান্ত ও কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জামান সহ আরো অনেকে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০