PRIYOBANGLANEWS24
৬ অক্টোবর ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময়

ঢাকার নবাবগঞ্জে জনপ্রতিনিধিদের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা প্রশাসনের আয়োজনে থানার সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, দলে কোন অপরাধীর জায়গা নেই। আমাদের ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নির্দেশ রয়েছে দলের ভিতর কোন অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। ধর্ষণ করলেই যে ছাত্রলীগ করেছে এটা ঠিক না। ঢালাও ভাবে কাউকে কিছু বলা যাবে না। কিছু নামধারী ছাত্রলীগ আছে যারা ধর্ষণসহ নানা অপকর্ম করছে তাদেরকে ছাড় দেয়া হবে না। শাস্তি তাকে পেতেই হবে।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন পুলিশের উদ্দেশ্যে বলেন, নবাবগঞ্জে এখনো হাত বাড়ালেই মাদক মিলছে। আজকাল মটরসাইকেলে করে মাদক সেবীদের বাড়ি বাড়ি গিয়ে মাদক হোম ডেলিভারী দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বখাটেরা মটর সাইকেলে করে বখাটেপনা করছে উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও এ সব নজর রাখতে পুলিশবাহিনীর প্রতি আহবান জানান তিনি।

দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, আপনারা নারী নির্যাতনের বিচার গুলোকে গুরুত্বের সাথে দেখবেন এবং পুলিশকে জানাবেন। আমরা আপনাদের সঙ্গে প্রতিটি ইউনিয়নে সভা করে এসব অপরাধ নির্মূল করবো। সমাজে মাদক থেকে শুরু করে যে কোন ধরণের অপরাধ উৎখাত করা হবে কাউকে ছাড় দেয়া হবে না।

সদ্য যোগদানকারী নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আমি যোগদানের আগেই সালমান এফ রহমান স্যারকে কথা দিয়েছি যে কোন মূল্যে নবাবগঞ্জ থানাকে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স রাখতে। মাঠে ঘাটে বখাটেপনার বিরুদ্ধে পুলিশ সব সময় কাজ করবে। অনটেষ্ট সাইন বোর্ড ব্যবহার করে কোন মটর সাইকেল চলতে দেয়া হবে না।

ওসি আরো বলেন,ভুল মানুষই করে। যে আমাদের ভুলগুলি ধরিয়ে দিবে সেই তো পুলিশের প্রকৃত বন্ধু। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে দেশটাকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।

নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. নাজমুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশিকুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আবুবকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, আলীমুর রহমান খান পিয়ারা, আবেদ হোসেন,ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দ লাল সিং, দেওয়ান তুহিনুর রহমান, মাসুদুর রহমান নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০