PRIYOBANGLANEWS24
২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সালমা ইসলাম

প্রিয় বাংলা নিউজ:
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এমপি। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সালমা ইসলাম আগের কমিটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে ছিলেন। এবারের কাউন্সিলে তাকে পদোন্নতি দিয়ে কো-চেয়ারম্যান করা হয়েছে।

সালমা ইসলাম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। তিনি জাতীয় মহিলা পার্টির সভাপতি, একই সঙ্গে ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি পদে আছেন। সংসদ সদস্য হিসেবে সালমা ইসলাম পার্টি ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। শনিবার জাতীয় পার্টির কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিব পদে যথাক্রমে জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গা নির্বাচিত হন। এর পরই পার্টির গুরুত্বপূর্ণ সাত পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

কমিটিতে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। আর কো-চেয়ারম্যান করা হয়েছে-রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, অ্যাডভোকেট সালমা ইসলাম, মুজিবুল হক চুন্নু ও সৈয়দ আবু হোসেন বাবলাকে।

সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে নতুন নির্বাচিত সাত নেতা জাতীয় পার্টির আগের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য পদে ছিলেন। তাদের পদোন্নতি দেয়া হয়েছে জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গার কমিটিতে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় পার্টির নবম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দলের নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। মহাসচিব নির্বাচিত হন বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা। আর জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান পদে যথাক্রমে রওশন এরশাদ ও জিএম কাদেরের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। চেয়ারম্যান নির্বাচিত হয়েই পার্টির মহাসচিব হিসেবে মো. মসিউর রহমান রাঙ্গা এমপির নাম ঘোষণা করেন জিএম কাদের। এর আগে জাতীয় পার্টির গঠনতন্ত্র সংশোধন করে সাত কো-চেয়ারম্যানের পদ, দুই যুগ্ম দফতর সম্পাদকের পদ সৃষ্টি করা হয়। জানানো হয় দু-এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সেই মোতাবেক আজ পার্টির গুরুত্বপূর্ণ সাত পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করলেন জিএম কাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০