PRIYOBANGLANEWS24
৪ সেপ্টেম্বর ২০২০, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী সহ তিনজন নিহত

ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবাবগঞ্জ-ঢাকা আন্তঃ মহাসড়কের মাঝিরকান্দা নিশকান্দা ব্রীজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশিকুজ্জামান জানান, নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার পুরাতন তুইতাল গ্রামের জোসেফ বিপুল গমেজ (৪১) ও তাঁর স্ত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজ (৩৮) এবং সিএনজি চালক আব্দুল খালেদ (২৬)। খালেদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নবাবগঞ্জের বান্দুরা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এনমল্লিক পরিবহনের একটি বাস। বাসটি উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রীজের ঢালের পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশা চালক খালেদ ও বিপুল গমেজ। আহত তন্দ্রা গমেজকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০