PRIYOBANGLANEWS24
২৮ অগাস্ট ২০২০, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আগুনে দগ্ধ হয়ে নিহত প্রতিবন্ধী কিশোরীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া প্রতিবন্ধী কিশোরী নিপা সাহার পরিবারকে তাৎক্ষনিকভাবে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দুপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় নিহত প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা-মায়ের সাথে কথা বলে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইউএনও। তাৎক্ষনিকভাবে ইউএনও ফিরোজ মাহমুদ তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা ও প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবন সহ ২০ দিনের খাদ্য সামগ্রী প্রদান করেন অসহায় পরিবারটিকে।

উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, ঘটনাটি জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। আগুনে পরিবারটির বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমন অবস্থায় তাৎক্ষনিক আমরা অসহায় পরিবারটিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে ঘর তোলার জন্য টিন ও নগদ টাকা প্রদান করা হবে।

উল্লেখ্য যে, নিহত নিপা জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। তার বাবাও বাক-প্রতিবন্ধী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিপার মা মেয়েকে বাড়িতে একা রেখে মন্দিরে গিয়েছিলেন উপাসনার জন্য। এসময় তার বাবাও বাড়িতে ছিলেন না। সন্ধা সাড়ে সাতটার দিকে তাদের বসতঘরে আকস্মিক আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন দ্রুত নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে যায় ও নিপাকে দগ্ধ মৃত অবস্থায় পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০