PRIYOBANGLANEWS24
২৩ অগাস্ট ২০২০, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় নাকাল হাসনাবাদের মানুষ (ভিডিও)

সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের তিন থেকে চারমাস পানিবন্দি হয়ে থাকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের ৬/৭ হাজার মানুষ। পানিই যেন নিত্যসঙ্গী স্থানীয় বাসিন্দাদের জীবনে। প্রয়োজনীয় কাজকর্ম করতে ঘরের বাইরে বের হতে হলে পানি মাড়িয়ে যেতে হয় তাদের। জলাবদ্ধতার কারনে রোগী পরিবহন থেকে শুরু করে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে পানিবাহিত রোগে ভুগছেন অনেকে।

এলাকাবাসী জানান, হাসনাবাদ এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বসবাস অনেক আগে থেকেই। প্রবাসীবহুল এলাকাটির মানুষের জীবনযাত্রার মান আগে থেকেই বেশ উন্নত তবে সেই তুলনায় উন্নয়ন হয়নি এলাকার রাস্তাঘাটের। বর্তমানে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাস্তাঘাট। রাস্তাঘাটের বেহাল অবস্থার কারনে বাঁধাগ্রস্থ হচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। অধিকাংশ রাস্তাঘাটা কাঁচা ও নিচু হওয়ায় বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে। হাসনাবাদ জপমালা র্গিজার পাশ্ববর্তী এই এলাকাতেই রয়েছে মাদার মেরি ও সেন্ট যোসেফ নামে দুইটি কিন্ডারগার্টেন, একটি ক্যাটারিং ট্রেনিং সেন্টারসহ রয়েছে অন্যান্য একাডেমিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের যাতায়াতের রাস্তাগুলো পানিতে নিমজ্জিত থাকায় ইচ্ছা থাকায় সত্ত্বেও অনাগ্রহ দেখা যাচ্ছে ভর্তিইচ্ছুরা। বছরের অন্তত চারমাস বৃষ্টির পানিতে তলিয়ে থাকে রাস্তাগুলো।
এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, বর্র্ষা মৌসুম শুরু হলে বিভিন্ন আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। পরে আর কোন খবর থাকে না তাদের। এছাড়া নির্বাচন আসলে প্রার্র্থীরা মিথ্যা প্রতিশ্রুতি আর আশ্বাস দিলেও পরবর্র্তীতে আর দেখা যায় জনপ্রতিনিধিদের। রাস্তা উঁচু কিংবা পয়ঃনিস্কাশনের জন্য ড্রেন নির্র্মাণ করা হলে জলাবদ্ধতার হাত থেকে প্রতিকার মিলবে বলে জানান তারা।

হাসনাবাদ গ্রামের বাসিন্দা প্রনয় আনজুস বলেন, শত শত পরিবারের বসবাস সত্ত্বেও জলাবদ্ধতার হাত থেকে মুক্তির জন্য এগিয়ে আসছে না কেউ। জনপ্রতিনিধিদের কাছে আমাদের প্রাণের দাবি এই দুর্র্ভোগ থেকে আমাদের রক্ষা করুন।

কালিপদ বিশ্বাস জানান, জলাবন্ধতার কারনে এখানকার বাসিন্দারা সপ্তাহে একদিন গির্র্জায়ও যেতে পারছে না। এছাড়া দিনে একাধিকবার পানি পায়ে মাড়িয়ে যাওয়ায় পানিবাহিত রোগে ভুগছেন অনেকে।

একই এলাকার এক গৃহবধূ বলেন, আমরা খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকে রবিবার নামাজেও (গির্জায় প্রার্থনায়) যেতে পারি না। আজও সকালে নামাজে যেতে নতুন পোশাক পরে ঘুরেছি, কিন্ত পানির কারনে যেতে পারি নাই।

স্থানীয় এক ক্যাটারিং ব্যবসায়ী বলেন, এলাকাটি প্রধান সড়কের তুলনায় নিচু। ফলে সামান্য বৃষ্টি হলেই আমরা প্রায় ৬/৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে থাকি। অথচ পানি নিষ্কাষণের জন্য একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নিলেও তা অসম্পূর্ণ। ড্রেনের মুখটা বন্ধ থাকায় পানি বের হতে পারছে না। যাদের দায়িত্ব নেওয়ার কথা তারাও কোন দায়িত্ব নিচ্ছে না।

এ বিষয়ে বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া বলেন, হাসনাবাদের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসনাবাদে জলাবদ্ধতার বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে। এক মাসের মধ্যে প্রকল্প করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০