PRIYOBANGLANEWS24
১৫ অগাস্ট ২০২০, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসাম্প্রদায়িক ও মানবিক ছিলেন বঙ্গবন্ধু: নির্মল গুহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মনপ্রাণে একজন অসাম্প্রদায়িক ও মানবিক মানুষ। মানুষের কথা বলতে গিয়ে, জাতির কথা বলতে গিয়ে মানুষটি মাত্র ৫৫ বছরের জীবনে ৩ হাজার ৫৩ দিন কারাভোগ করেছেন। কারন বাঙালি জাতির মুক্তির জন্য, জাতিকে একটা স্বাধীন ভুখন্ড দেয়ার জন্য বদ্ধপরিকর ছিলেন তিনি।

শনিবার (১৫ আগষ্ট) বিকেলে ঢাকার দোহারের প্রাণকেন্দ্র উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নির্মল গুহ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কখনো ব্যক্তিগত কোন অপরাধের জন্য জেল খাটেননি, তিনি দিনের পর দিন জেল খেটেছেন বাঙালি জাতির মুক্তির জন্য। প্রতিটি বাঙালির জন্য ছিল তাঁর ভালবাসা। বঙ্গবন্ধুর সারাজীবনের রাজনীতির সাধনার মূলে অন্যতম আদর্শ ছিল অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদ। এ দুটি আদর্শেই পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধ। ব্যক্তি মানুষ হিসেবে সব ধর্মের মানুষের প্রতি ছিল তাঁর সমান ভালোবাসা।

দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল দাস, এ্যাডভোকেট শাহীন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, শশাঙ্ক পাল চৌধুরি সহ আরো অনেকে।

দোহার-নবাবগঞ্জ উপজেলার অন্তত ১০টি স্পটে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন নির্মল রঞ্জন গুহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০