PRIYOBANGLANEWS24
৬ জুলাই ২০২০, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জেনারেটর লাইটিং সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীদের মানববন্ধন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছেন জেনারেটর, লাইটিং, সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীরা। সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় তিন মাসেরও বেশী সময় ধরে কর্মহীন এ ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। করোনা ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রনোদনা ও ঋণ সহায়তা পাওয়ার দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন করেছে উপজেলার জেনারেটর-লাইটিং-সাউন্ড ব্যবসায়ী ও কর্মচারীরা।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা করোনা ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রনোদনা ও ঋণ সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা জেনারেটর, লাইটিং ও সাউন্ড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সজল সরকার, সিনিয়র সহ-সভাপতি সনি গমেজ, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, উপদেষ্টা আনসারী খান সহ আরও অনেকে।

সংগঠনের নেতারা বলছেন, মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম ও সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়। এর ফলে মানবেতর জীবন যাপন করছেন এই পেশার মানুষজন। সারা বছর ধরে সরকারি- বেসরকারি বিবিধ অনুষ্ঠান আয়োজনের নেপথ্যে নিবেদিত প্রাণ এ পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখানে যারা কাজ করে তাদের মধ্যে বেশীর ভাগই অস্থায়ী কর্মী। অনুষ্ঠান ভেদে কাজ করে। দিনমজুর ও বলতে পারেন। অনুষ্ঠান না থাকালে টাকা নেই। এখন অনুষ্ঠান নেই তাই অনেকের পেটে খাবারও নেই। এই অবস্থায় আমরা কোথায় যাবো, কী করবো, বুঝতে পারছিনা।

তারা বলেন, আমরা কোনো ব্যাংকঋণের সুবিধাও পাচ্ছি না। পাচ্ছি না কোনো সরকারি অনুদান বা প্রণোদনা। কিন্তু এই মুহূর্তে আমরা পুরোপুরি কাজহারা এবং আয়শূন্য। প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা ঘোষণা করেছেন। এসব প্রণোদনা সহায়তা থেকেও আমরা যাতে বঞ্চিত না হই, একইসঙ্গে সে বিষয়ে কর্তৃপক্ষের বিবেচনাপ্রসূত সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০