PRIYOBANGLANEWS24
৫ জুলাই ২০২০, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদর্শ দোহার গড়তে কাজ করব: নবনিযুক্ত ইউএনও ফিরোজ মাহমুদ

নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেছেন, দোহার উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। রবিবার (৫ জুলাই) দোহারে তাঁর প্রথম কর্মদিবসে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী শুভেচ্ছা জানাতে এলে তিনি একথা বলেন। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও ফিরোজ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মাদ মুশির্দী, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রসঙ্গত, ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করার আগে এ এফ এম ফিরোজ মাহমুদ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ জুন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে দোহারের ইউএনও পদে নিযুক্ত করা হয়।

জানা যায়, ২০১৩ সালে ৩১তম বিসিএস-এর মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন ফিরোজ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী এর আগে ২০১২ সালে অগ্রণী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ইউএনও পদে যোগদান করেন। শিবালয়ের ইউএনও থাকাকালীন সেখানে তিনি রাতের আঁধারে স্টেশনে ফেলে রাখা এক বৃদ্ধকে উদ্ধার সহ জনবান্ধব বেশকিছু কর্মকান্ড করে প্রশংসিত হন। এছাড়া পদ্মায় ইলিশ রক্ষায় রাতদিন অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ উল্লেখ করার মতো কাজ করেন তিনি। সবশেষ করোনা সংকটে নিজেকে অগ্রভাগে রেখে নিরলসভাবে কাজ করেন ইউএনও এ এফ এম ফিরোজ মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০