PRIYOBANGLANEWS24
১৫ জুন ২০২০, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমঘটিত দ্বন্দ্বের জের: দোহারে যুবক নিহত, ৭টি মোটরসাইকেলে আগুন

প্রেমঘটিত দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনায় ঢাকার দোহারে রাসেল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী হামলাকারীদের অন্তত সাতটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে আরও কয়েকটি মোটরসাইকেল। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে দশটার দিকে উপজেলার মইতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

জানা যায়, উপজেলার মইতপাড়া খালপাড় গ্রামের মোবারক খলিফার ছেলে মনির হোসেন ও একই এলাকার সাদেক ভুইয়ার ছেলে মো. সোহান। একটি মেয়ের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে মনির ও সোহানের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল। ওই দ্বন্দের রেশ ধরে সোমবার (১৫ জুন) বেলা সাড়ে দশটার দিকে সোহানের নেতৃতে ১৫/২০টি মোটরসাইকেল নিয়ে শাকিল, ছোট শাকিল, ফাহিম, রাজন, ইমন, মিলন, আল-আমিন, সাদেকসহ তাদের বন্ধুরা মিলে মনিরের বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায়। এমন পরিস্থিতি দেখে প্রতিবেশী রাসেল শেখ নামে ইতালি ফেরত এক যুবক মারামারি থামাতে আসেন। এসময় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাসেল। গুরুত্বর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ। নিহত রাসেল মইতপাড়া গ্রামের আব্দুল রশিদ শেখের ছেলে।

এদিকে রাসেলের মৃত্যুর খবর মুঠোফোনে এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সোহানের পক্ষে আসা লোকজনের উপর চড়াও হলে তারা তাদের মোটরসাইকেল রেখেই দৌড়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা মোটরসাইকেলগুলো ভাংচুর করে ৭/৮টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মোটরসাইকেলের আগুন নেভাতে ঘটনাস্থলে আসেন দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা। এর পরপরই র‌্যাব-১১ সদস্যরা ঘটনাস্থলে আসেন। দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও দোহার থানার ওসি সাজ্জাদ হোসেনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণে আসেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া।

এলাকাবাসী বলেন, এ ঘটনায় মারা যাওয়া রাসেল শেখ একজন নির্দোষ ব্যক্তি। মারামারি ফেরাতে আসলে তাকে আঘাত করা হয়েছে। সে সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন। আমরা নির্দোষ একজন ব্যক্তিকে হত্যার বিচার চাই।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া বলেন, ঘটনাস্থল থেকে ছোট শাকিল ও রাজন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি প্রেমঘটিত বিষয় নিয়ে দ্বন্দের কারনে এ ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০