PRIYOBANGLANEWS24
১৫ জুন ২০২০, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মাদক সেবনে বাধা দেয়ায় হামলার অভিযোগ

মাদক সেবনে বাধা দেয়ায় ঢাকার দোহারে হামলার ঘটনার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

আহত মো. বাবুল বলেন, এক সপ্তাহ আগে একই গ্রামের আক্কাস আলীকে তার ছেলেদের ইয়াবা সেবনের বিষয়ে বলতে গেলে উল্টো আক্কাস আলী তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরপর শনিবার (১৩ জুন) সন্ধ্যায় আমি বাস্তা বাজারে গেলে আক্কাস তার দুই ছেলে আল-আমিন ও মিলন এবং একই এলাকার মজনুর ছেলে মিহাদ সহ অজ্ঞাত ২/৩ জন লাঠিশোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাস্তা বাজারের মুরগীর দোকানদার নুর ইসলাম বলেন, বাবুলের উপর হামলা করলে সে দৌড়ে আমার দোকানের ভিতরে চলে আসে। কিন্তু আক্কাসের ছেলেরা আমার দোকানের ভেতরে ঢুকেই বাবুলকে পেটাতে থাকে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আক্কাসের ছেলে মিলনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চর মাহ্মুদপুর ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, আহত বাবুলের স্ত্রী ফরিদা পারভীন থানায় একটি লিখিত অভিযোগ করলে আমারা অভিযোগের ভিত্তিতে আক্কাসকে শনিবার রাতেই গ্রেপ্তার করেছি। বাকীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০