PRIYOBANGLANEWS24
৬ জুন ২০২০, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবহনে চাঁদাবাজি বন্ধে হার্ডলাইনে ঢাকা জেলা পুলিশ, যুবলীগ ও শ্রমিকলীগ নেতা সহ গ্রেপ্তার ২৩

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা জেলা পুলিশ। জেলা পুলিশের আওতাধীন থানা এলাকাগুলোর মহাসড়ক, সড়ক ও বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে ইতোমধ্যে প্রতিটি থানায় নির্দেশ দেয়া হয়েছে। চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে যুবলীগ ও শ্রমিকলীগ নেতা সহ অন্তত ২৩ জনকে।

শনিবার (৬ মে) ঢাকা জেলা পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন উইং-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সচল রাখার স্বার্থে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে ঢাকা জেলা পুলিশ। গেল এক সপ্তাহে জেলার আওতাধীন প্রতিটি থানার চাঁদাবাজদের চিহ্নিত করে ৪৭ জন ও অজ্ঞাতনামা ২৩ জন সহ মোট ৭০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে এরই মধ্যে আশুলিয়া থানার বাইপাইল, সাভার, আমিনবাজার, অন্ধমার্কেট এবং কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী, কোন্ডা, আব্দুলাহপুর, বছিলা এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে কদমতলী এলাকায় ট্রাক ও বাস থেকে চাঁদা তোলার সময় শুক্রবার (৫ মে) রাতে হাতেনাতে যুবলীগ নেতা ফরিদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তার বিরুদ্ধে পুলিশ ও ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মামলা করা হয়। ফরিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

কদমতলী ও ডাকপাড়ার চালকদের অভিযোগ, ফরিদ ২০-২৫ জন সহযোগী নিয়ে ভয় দেখিয়ে প্রতিদিন ট্রাক, বাস ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তুলে আসছিলেন।

ফরিদ আটক হাওয়ায় শনিবার কদমতলী ও ডাকপাড়া এলাকার গাড়িচালকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

এছাড়া কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় চাঁদাবাজির সময় শুক্রবার (৫ মে) হাতেনাতে আটক করা হয়েছে শ্রমিক লীগ নেতা মো. নাসিরকে।

ঢাকা জেলা পুলিশ জানায়, ঢাকা-মাওয়া ও ঢাকা-আরিচা মহাসড়ক সহ ঢাকা জেলার আওতাধীন আঞ্চলিক মহাসড়কগুলোতে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে চেকপোস্ট বসানোর পাশাপশি পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি সড়ক ও স্ট্যান্ডগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০