PRIYOBANGLANEWS24
১ জুন ২০২০, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতভাগ পাসের সাফল্য নিয়ে এবারও দোহারে সেরা ড্যাফোডিলস হাই স্কুল

টানা সাফল্যের ধারাবাহিকতায় এসএসসির প্রকাশিত ফলাফল বিবেচনায় এবছরও ঢাকার দোহার উপজেলার সেরা প্রতিষ্ঠান ড্যাফোডিলস হাই স্কুল। মুকসুদপুরের মইতপাড়ায় অবস্থিত ড্যাফোডিলস হাই স্কুল উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে। ধরে রেখেছে গত কয়েকবছরের ধারাবাহিক সাফল্য। এবছরও শতভাগ পাশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসএসসিতে এ বছর ৪২ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানটি থেকে জি.পি.এ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন জানান, ধারাবাহিকতার অক্ষুন্ন রেখে এ বছরও আমাদের প্রতিষ্ঠান ভাল করেছে। আমি মনে করি এ সাফল্যের পেছনে আমাদের সব শিক্ষক-শিক্ষিকা ও আমাদের প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের দক্ষতা সহ শিক্ষার্থীদের প্রবল চেস্টার ফসল। আশা করি সামনের দিনগুলোতে এ ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি জানান, ড্যাফোডিলস হাইস্কুল থেকে ৭৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল। ৪২ জন জিপিএ ৫ এবং বাকি শিক্ষার্থীরা এ গ্রেড পেয়েছে।

এদিকে উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ১০ জন, মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, বেগম আয়েশা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৭ জন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৫ জন, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয় ৩ জন, নারিশা উচ্চ বিদ্যালয় ৩ জন, মধুরখোলা উচ্চ বিদ্যালয় ৩ জন, মালিকান্দা স্কুল এন্ড কলেজ ৩ জন, কাটাখালী মিছের খান উচ্চ বিদ্যালয় ২ জন, কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ২ জন, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ১ জন এবং ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন জিপিএ ৫ পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০