PRIYOBANGLANEWS24
৩০ মে ২০২০, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিকতায় দৃষ্টান্ত ভাইস চেয়ারম্যান পাভেল

ঢাকার নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ভজন রাজবংশীর পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল। শনিবার (৩০ মে) ভাইস চেয়ারম্যানের পক্ষে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু প্রয়াত ভজন রাজবংশীর পরিবারের হাতে খাদ্য সামগ্রী হিসেবে ফল তুলে দেন।

গত ২৫ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা যান উপজেলার চুড়াইনের ভজন রাজবংশী। পরে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। মারা যাওয়া পর তাঁর সৎকারে বাঁধা এলে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে মৃতদেহ সৎকার করা হয়। তবে করোনা সংক্রমন প্রতিরোধে পরিবারটিকে লডডাউন করা হয়। এতে হতদরিদ্র পরিবারটি খাদ্য সংকটে অনাহারে দিন পার করতে থাকে। পরিবারটি দুর্দশার কথা শুনে শনিবার উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল পরিবারটিকে বিভিন্ন ধরনের ফলসহ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু বলেন, হতদরিদ্র ভজন রাজবংশী মারা যাওয়ার পর তার সৎকারেও অনেকে বাঁধা দিয়েছেল। তখনও উপজেলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে তার মরদেহ সৎকার করা হয়। এরপর পরিবারটি খাদ্যের অভাবে কস্টে জীপনযাপন করছিল। পরিবারটির কস্টের কথা জানতে পেরে আজ (শনিবার) উপজেলা ভাইস চেয়ারম্যান পাভেল ভাই পরিবারটির জন্য খাবার পাঠিয়েছেন। সকলেরই উচিত এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি রূপম সরকার, কলেজ শাখা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিমন দাস প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০