PRIYOBANGLANEWS24
৩০ মে ২০২০, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের পদ্মা নদীতে যুবক নিখোঁজ

ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. বাদশা (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নের বটতলা পদ্মা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ওই যুবকের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিখোঁজ বাদশার সহকর্মী রং মিস্ত্রি সুমন জানান, গতকাল শুক্রবার তাদের সাথে বাদশা নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের রংমিস্ত্রির কাজে যোগদান করেন। কাজ শেষে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পদ্মায় গোসল করতে যান বাদশা।

প্রত্যক্ষদর্শী ফজলুর রহমান নামে এক ব্যক্তি জানান, দূর থেকে তিনি ডাক চিৎকার শুনে এগিয়ে এসে নদীতে বাঁশ ফেলে বাদশাকে উদ্ধারে এগিয়ে যান। কিন্তু তীব্র স্রোতে নিমিষেই বাদশা পানির নিচে তলিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ মিলেনি।

খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তারা সেখানে কোন কার্যক্রম না চালিয়ে ফিরে আসেন।

এ বিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের এসআই ফুল মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ছেলেটির বাড়ি ময়মনসিংহ জেলায় বলে আমরা জানতে পেরেছি। সে দোহারে রংমিস্ত্রি হিসেবে কাজে এসেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০