PRIYOBANGLANEWS24
৩০ মে ২০২০, ৭:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা আক্রান্ত ব্যক্তির ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ

ঢাকার দোহার উপজেলায় করোনা আক্রান্ত এক ব্যক্তির ক্ষেতের ধান কেটে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শনিবার (৩০ মে) সকাল থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষেত থেকে ধান কেটে ঘরে পৌঁছে দেন তিনি।

জানা যায়, গত ২৪ মে দোহার উপজেলার বিলাসপুরে লাভলু শিকদার নামে এক ব্যক্তির করোনা সনাক্ত হয়। ওই ঘটনার পর কৃষাণরা আক্রান্ত ব্যক্তির ক্ষেতের ধান কেটে দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে গত কয়েকদিন ধরে ক্ষেতের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান লাভলু শিকদার। বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরে করোনা আক্রান্ত ওই ব্যক্তির ধান কেটে দিতে ইচ্ছা পোষন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

শনিবার (৩০ মে) সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষেতে ধান কাটার কাজে নেমে পড়েন নির্মল গুহ। ক্ষেত থেকে ধান কেটে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে পৌঁছে দেন তারা।

নির্মল রঞ্জন গুহ বলেন, যে কোন দূর্ভোগ-দূর্যোগে সেবক হিসেবে পাশে থাকাই স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নীতি। করোনা আক্রান্ত ব্যক্তি সমাজের কোন অপরাধী নয়, তারা আমাদের সমাজেরই অংশ, আমাদেরই কারো না কারো স্বজন। কষ্টে ফলানো ধান নিয়ে ওই ব্যক্তির দুর্দশার কথা জেনে আমি কোন দ্বিধাদ্বন্দ ছাড়াই এগিয়ে এসেছি। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষেতের পুরো ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছি। আমি নিজে এ কর্মকান্ডে উপস্থিত থেকেছি নেতাকর্মীদের প্রেরণা দেয়ার জন্য। আমরা চাই, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মকান্ড হোক জনবান্ধব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০