PRIYOBANGLANEWS24
২৯ মে ২০২০, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের সন্ধানে মায়ের আর্তনাদ

এক বছরেও সন্ধান মেলেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুল আলম নয়ন (২৮) নামে এক যুবকের। একমাত্র ছেলের সন্ধান না পেয়ে অপেক্ষার প্রহর যেন কোনভাবেই শেষ হচ্ছে না পরিবারের! উৎকন্ঠায় কাটছে মা হাসিনা বেগমের দিনরাত।

গেল বছরের ২৪ মে নয়ন রাজধানী ঢাকার আগারগাঁও থেকে মায়ের সাথে ঈদ করতে দোহার উপজেলার লক্ষ্মীপ্রসাদে মামা মোতালেব মুন্সীর বাড়িতে বেড়াতে আসেন। ২৯ মে এশারের নামাজ পড়ার জন্য নয়নের মামাতো ভাই সাব্বির ডাক দিয়ে নিয়ে যায়। সাব্বির নামাজ শেষে বাড়িতে আসলেও ফিরে আসেনি নয়ন। ঘটনার পর থেকে নয়নের মা হাসিনা বেগম সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও ছেলের সন্ধান না পেয়ে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় দোহার থানা পুলিশ মোতালেব মুন্সীর ছেলে সাব্বিরকে (২৮) ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। এদিকে নিখোঁজের একবছর অতিবাহিত হওয়ার পরও ছেলের সন্ধান না পেয়ে উৎকন্ঠার মধ্যে সময় পার করছেন নয়নের মা হাসিনা বেগম। বাংলাদেশ বেতারের একজন কর্মকর্তা ছিলেন তিনি। গত বছর চাকরি থেকে অবসর নিয়েছেন। ছেলের চিন্তায় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। বয়সের কারনে এখন দৌড়ঝাঁপ করাও সম্ভব হচ্ছে না।

হাসিনা বেগম জানান, গত বছর ওই দিনটিতে আমার ছেলে আমার সাথেই ঘরেই ছিল। নামাজের কথা বলে আমার ভাতিজা সাব্বির নয়নকে ডেকে নিয়ে যায়। নামাজ শেষে সাব্বির বাসায় ফিরে আসলেও আমার ছেলে নয়ন আসেনি। আমি সাব্বিরকে জিজ্ঞেস করলাম, ‘তুই আসলি নয়ন কোথায়’। সাব্বির এ ব্যাপারে তেমন কোন কিছুই না জানিয়ে উল্টো আমাকে হুমকি-ধামকি দেয়। দেখতে দেখতে একটি বছর কেটে গেল। কিন্তু আমার নয়নকে আমার কাছে ফিরে পেলাম না। এখন শুধু পৃথিবীর বোঝা হয়ে কোন রকম বেঁচে আছি। ও যদি বেঁচে থাকে তাহলে বুকে বুকে ফিরে আসবে এটাই বিশ্বাস করি।

হাসিনা বেগম জানান, লন্ডনে স্কলারশিপের জন্য আবেদন করেছিল আমার ছেলে। পড়াশোনায় মেধাবী ছিল। সবসময় আমাকে ভালবাসায় জড়িয়ে রাখত। কিভাবে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০