PRIYOBANGLANEWS24
২৮ মে ২০২০, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আরও ৮ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ জনে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে পাওয়া পরীক্ষার ফলাফলে ওই আটজন শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

আক্রান্তদের তিনজন উপজেলার বান্দুরা, দুইজন যন্ত্রাইল, একজন জয়কৃষ্ণপুর, একজন বাহ্রা ও একজন চুড়াইন ইউনিনের বাসিন্দা।

ডা. অনুপ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, নতুন আক্রান্তরা বিভিন্ন বয়সী। এদের মধ্যে গত সোমবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলোশনে মারা যাওয়া চুড়াইন ইউনিয়নের ভজন রাজবংশী (৫০) রয়েছেন। এছাড়াও আজ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার নতুন বান্দুরা গ্রামের গৌরাঙ্গ বনিক নামে এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। তার বয়স ৪৮ বছর।

ডা. অনুপ জানান, নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন ও মৃত্যুবরণ করেছেন দুইজন।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে ও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০