PRIYOBANGLANEWS24
২৭ মে ২০২০, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আরও সাতজনের করোনা সনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭

ঢাকার দোহার উপজেলায় দুই নারী সহ আরও সাতজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। নতুন করে করোনা সনাক্ত হওয়া সাতজনের মধ্যে দুইজনের বাড়ি উপজেলার কাটাখালি এলাকায়, দুইজনের বাড়ি উত্তর জয়পাড়া, একজনের বাড়ি মালিকান্দা, একজন শিলাকোঠা ও একজনের বাড়ি সাইনপুকুর বলে জানা গেছে।

বুধবার (২৭ মে) রাত নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা।

আফরোজা আক্তার রিবা জানান, গত রবিবার (২৪ মে) দোহার উপজেলা থেকে বেশ কয়েকজনের নমুনা সংক্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্য থেকে সাতজনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া সাতজনের চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

এর আগে, বুধবার সকালে আসা রিপোর্টে নতুন করে আরও দুইজনের করোনা সনাক্ত হওয়ার খবর আসে। ওই দুইজনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের এ্যাটেডেন্ট ও আরেকজন লটাখোলা এলাকার বলে জানা গেছে। লটাখোলার ওই ব্যক্তি জয়পাড়া বাজারের ব্যবসায়ী বলে জানা যায়। জয়পাড়া বাজারে তার জুতার দোকান রয়েছে।

উল্লেখ্য যে, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ৪৭ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩ জন। মৃত্যুবরণ করা দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০