স্টাফ রিপোর্টার.
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

ল্লী বিদ্যুৎ সমিতির আইন অনুযায়ী গ্রাহকদের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়ে বোর্ড গঠনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কয়েকটি সমিতিতে বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানিয়ে পবিস সভাপতিরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সভাপতি ইমেইল ও হোয়াটসঅ্যাপে জেনারেল ম্যানেজারের কাছে চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, রিট মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বোর্ড গঠনের সব ধরনের উদ্যোগ স্থগিত রাখা প্রয়োজন। আর রিট কারীদের আইনজীবীর সতর্কবার্তা আদালতের আদেশ অমান্য করে বোর্ড গঠনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আদালত সূত্র জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বোর্ড গঠনের দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই বোর্ড গঠনের বিধান রয়েছে। কিন্তু শূন্য থাকা এলাকা পরিচালক পদগুলোতে নির্বাচন আয়োজন না করে কিছু সমিতিতে বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বিদ্যমান আইনি কাঠামোর পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল নিশি জারি করেন। গত ১৪ জানুয়ারি জারি করা ওই রুল বর্তমানে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি পুনরায় স্থগিতাদেশের আবেদন করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় আছে।

রিটকারীদের আইনজীবী সৈয়দ ফজলে এলাহি অভি বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে বোর্ড গঠনের কোনো সুযোগ নেই। আদালতের আদেশ অমান্য করে বোর্ড গঠনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনকারীরা রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের বোর্ড গঠন কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০