PRIYOBANGLANEWS24
২৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা (লুজ) জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার হেমায়েতপুর সেনাবাহিনী মিডিয়া সেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্প কর্তৃক নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রির কার্যক্রম শনাক্ত করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ঘটনাস্থলে কেরানীগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কলাতিয়ার রাকিব অটো নামের ব্যবসা প্রতিষ্ঠান মালিক কবির হোসেনকে ৩০ হাজার টাকা, হামিম স্টোরের মালিক হুমায়ুন কবিরকে ১০ হাজার টাকা ও হৃদয় স্টোরের মালিক আলতাফ হোসেনকে ১০ হাজার টাকা জড়িমানা করে আদায় করা হয়।

এসময় রাকিব অটো থেকে ১ হাজার লিটার ও বাকি দুই প্রতিষ্ঠান থেকে ২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয় ও উদ্ধারকৃত জ্বালানি তেল অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

বেসামরিক প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়ে অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সেনাবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এলাকা নিরাপত্তা নিশ্চিত করে।

জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১০

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১১

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১২

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৪

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৫

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৬

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৭

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৮

কবরস্থানে বসে মাদকের জলসা!

১৯

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

২০