PRIYOBANGLANEWS24
২১ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চূড়াইন ইউনিয়নের মরিচপট্টি বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।

জানা যায়, দীর্ঘদিন ধরে চূড়াইন ইউনিয়নের বিভিন্ন বিলের কৃষিজমি থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। মরিচপট্টি বিল এলাকায় এস্কাভেটর (ভ্যেকু) দিয়ে মাটি কেটে অন্যত্র পরিবহনের খবর পেয়ে দ্রুত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন প্রশাসন। এসময় মাটি কাটার সাথে জড়িত থাকার অভিযোগ মোস্তাক খান (৫০) নামক এক মাটি ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান জানান, কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা ব্যক্তিগত লাভের জন্য কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) বিক্রি বা উত্তোলন করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১০

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১১

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১২

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৪

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৫

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৬

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৭

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৮

কবরস্থানে বসে মাদকের জলসা!

১৯

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

২০