আলীনূর ইসলাম মিশু.
২৮ ডিসেম্বর ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে যাচ্ছে আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনায় একটি নিরব জনপদের মাঝেই নীরবে গড়ে উঠেছে কোরআনের আলোয় আলোকিত এক প্রতিষ্ঠান আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা। ২০১০ সালে আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিনের হাত ধরে যাত্রা শুরু করা এ মাদরাসাটি ১৫ বছর ধরে নিরলসভাবে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রতিষ্ঠার পর থেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে মাদরাসাটির পথচলা। ২০১২ সালে তিনতলা ভবনে আনুষ্ঠানিকভাবে দ্বীনি শিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে চারতলা ভবনের নির্মাণকাজ চলমান, যা প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান অগ্রযাত্রার সাক্ষ্য বহন করছে।

শিক্ষার মান ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশের কারণে আজ শুধু স্থানীয় নয়, বরং দূর-দূরান্ত থেকেও শিক্ষার্থীরা এসে ভর্তি হচ্ছে এখানে। নূরানী পদ্ধতিতে প্লে থেকে তৃতীয় শ্রেণি, ঊর্দু খানা থেকে তাইসির জামাত পর্যন্ত নিয়মিত পাঠদান করা হয়। আগামী শিক্ষাবর্ষে মিজান জামাত চালুর পরিকল্পনাও রয়েছে।

মাদরাসাটির আরেকটি বড় গর্ব আন্তর্জাতিক মানের নাজেরা ও হেফজ বিভাগ। বর্তমানে প্রায় ২০০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। তাঁদের পাঠদানে নিয়োজিত আছেন ১০ জন অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক, পাশাপাশি রয়েছে ২ জন কর্মচারী। প্রতি বছর এখান থেকে ৭ থেকে ১০ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে হাফেজে কোরআন হিসেবে আত্মপ্রকাশ করছে। অন্যান্য বিভাগ থেকেও ছাত্র-ছাত্রীরা নিয়মিত সাফল্যের পরিচয় দিচ্ছে।

শুধু পাঠ্য শিক্ষা নয়, শিক্ষার্থীদের সুস্থ শরীর ও সুন্দর মন গঠনের দিকেও রয়েছে বিশেষ নজর। মাদরাসা প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে ফল ও সবজির বাগান, রয়েছে মাছ চাষের সুব্যবস্থা। দৃষ্টিনন্দন ফুলের বাগান শিক্ষার্থীদের মন জুড়িয়ে দেয়। শরীরচর্চার জন্য রয়েছে খেলাধুলার উপযোগী পরিবেশ।

মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা ইয়ামিন সাহেব বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোরআনের আলোয় আদর্শ মানুষ তৈরি করা, যারা সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে।”

মুহতামিম মাওলানা ইকবাল হোসেন সাহেব জানান, “শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও ইলম এই তিনটির সমন্বয়েই আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি।”

হেফজ বিভাগের শিক্ষক হাফেজ নাজমুল হোসেন বলেন, “এই মাদরাসার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতায় শিক্ষকদের হিফজ সম্পন্ন করতে অনেক সহায়তা করেছে।”

প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “এই প্রতিষ্ঠান শুধু একটি মাদরাসা নয়, এটি একটি আমানত। আল্লাহর রহমতে ভবিষ্যতে আরও বড় পরিসরে দ্বীনি শিক্ষা বিস্তারের পরিকল্পনা রয়েছে।”

স্থানীয় এলাকাবাসীর মতে, আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি কোরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তোলার নিরব বিপ্লব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০