সিনিয়র প্রতিবেদক.
১৭ ডিসেম্বর ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের চালনাই ইটভাটায় ছিন্নমূল শিশুদের নিয়ে বিজয় উৎসব উদযাপন

নবাবগঞ্জ উপজেলার চালনাই ইটভাটায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বর্ণমালা বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিশুদের জন্য আনন্দঘন পরিবেশে নানা আয়োজন করা হয়। নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে ছিন্নমূল শিশুদের মাঝে ফলমূল, কেক, বিস্কুট ও কোমল পানীয় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মহসিন রহমান আকবর, ঢাকা জেলা ছাত্রদলের দক্ষিণ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন, ছাত্রদল নেতা সাকিব ভূইয়া, ইফতি সজলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ ছিন্নমূল শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পড়ালেখায় সার্বিক সহায়তা প্রদান করেন। এছাড়া উপস্থিত মালয়েশিয়া প্রবাসী সমাজসেবক সাজ্জাদ শরীফ ছিন্নমূল শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শতাধিক শিশুকে শীতবস্ত্র প্রদানের আশ্বাস দেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে এধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০